
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক সন্তানের জননী সীমা রাণী দাস (২৭) নামে এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে বসতঘর থেকে সীমা রাণী দাসের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্বামীর নাম রঞ্জন বিশ্বাস।
এবিষয়ে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার জানায়, নিহতের মুখ, বুক ও পেটের অংশ আগুনে পোড়া। কি কারণে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]