ব্রাহ্মণবাড়িয়ায় চর থেকে সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০
ব্রাহ্মণবাড়িয়ায় চর থেকে সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চর থেকে সাবেক মেম্বার আমির হোসেনের মরদেহ উদ্বার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা দিকে নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের মেঘনা নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


জানা যায়, বৃহস্পতিবার রাতে আমির হোসেন বাঁশগাড়ি ইউনিয়নের চরমধুয়া গ্রামে শ্বশুর বাড়িতে নৌকায় করে বেড়াতে যাওয়া। এ সময় তাকে অপহরণ করা হয়েছিল। পরে অর্ধমৃত অবস্থায় তাকে নবীনগর থানার পুলিশ মেঘনা নদীর চর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


নবীনগর সলীমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, মৃতদেহের গায়ের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।


পুলিশ ও স্থানীয়, স্বজনদের দেয়া তথ্য মতে জানা যায়, মৃত আমির হোসেন নবীনগর উপজেলার পার্শ্ববর্তী জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলার চরমধুয়া ইউনিয়নে গাজৌপুর গ্রামের বকুল মিয়ার সন্তান।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com