
বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে কক্সবাজারের কুতুবদিয়ার শাহাদত হোছাইন (১৭) নামের এক জেলে নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়ার পশ্চিমে সাগরে মাছ ধরতে গেলে দস্যুদের হামলার শিকার হন জেলেরা।
নিহত শাহাদত কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ার মৃত মো. বাদশার ছেলে।
ফিশিং বোট মালিক নাছির উদ্দিন জানান, তার ভাই জসীম উদ্দিনের মালিকানাধীন ফিশিং বোটটি ২০ জন মাঝি-মাল্লাসহ সাগরে মাছ ধরতে গেলে বুধবার দুপুর ২টার দিকে দস্যুদের হামলার শিকার হয়।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘এ সময় দস্যুরা বোটে উঠতে না পেরে গুলি ছোড়ে। গুলিতে শাহাদত মারাত্মকভাবে আহত হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বোটটি উপকূলে ফেরত এলে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।’
হাসপাতালে নেয়ার পর সেখানকার দায়িত্বরত চিকিৎসক ডা. তাসনিমুল আবেদীন রাহাত শাহাদতকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, ‘সাগরে দস্যুদের গুলিতে নিহত শাহাদত হোছাইনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]