
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেছেন, জেলায় কোন দূর্নীতি অনিয়ম চলবে না। সবক্ষেত্রে দুর্নীতিতে জিরো টলারেন্স কায়েম করে তাকওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
আলী আজম আরও বলেন, তাকওয়া অর্জন করে আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করতে সহায়তা করতে চাই।
পৌর জামাতের আমির এ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান রাজু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির ও পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিউল আলম, ছাত্র শিবিরের জেলা সভাপতি শেখ আল আমিন, মাওলানা আজিজুল হক ও তাওহাদুল আজম প্রমূখ।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]