কক্সবাজারে গ্যাস পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৪
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের কলাতলীতে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরমান জানা যায়নি।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে গ্যাস লিকেজ থেকে এমন ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। এতে পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি বন্ধ রয়েছে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল।


ফায়ার সার্ভিসের ৫টি ও সেনাবাহিনীর ২টি ইউনিট একযোগে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করছে। এতে অগ্নিদগ্ধ ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।


স্থানীয়রা জানান, গ্যাস লিকেজ থেকে হোঁট করে বিস্ফোরণে আশপাশের কয়েকটি জীপ বিস্ফোরিত হওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধ হয় বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


ঘটনার পরপর ছুটে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর আরও ২টি ইউনিট। পাহাড়ের ওপর থেকে আগুন নেভানোর কাজ শুরু করে তারা। কিন্তু আগুনের মাত্রা বাড়তে থাকে।


গ্যাস পাম্প থেকে ছড়িয়ে পড়ে গ্যাস। কিন্তু তার মাঝেও চারদিক থেকে ভিড় করে উৎসুক জনতা। কিন্তু মানুষের নিরাপত্তায় মাঠে নামে সেনাবাহিনী। চারদিকে থেকে বন্ধ রাখায় যানবাহন চলাচল।


রাত ১২ টায় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আর বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com