লামায় ৫ ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৯
লামায় ৫ ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং কমিটি অভিযান পরিচালনা করেছে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া ও ডলুছড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।


এসময় ৫টি দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪২, ৫১ ধারা এবং কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ এর ছ ও ঙ ধারায় ৭৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ মালামাল রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় টিসু দাস নামে ১ ব্যবসায়ীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।



উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন ও স্যানেটারী ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়াসহ পুলিশ সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, ভেজাল ও দ্রব্যমুল্য সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/নুরুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com