
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ মুজিব (৫৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাড়ি থেকে ইফতার করে অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানে আড্ডা দিচ্ছিল মুজিব। এসময় অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় বুক ও কপালসহ তার শরীরে মোট তিনটি গুলিবিদ্ধ হয়। গুলি করে চার সন্ত্রাসী দুইটি মোটরসাইকেলে রাউজান নোয়াপাড়া সেকশন- ২ সড়ক দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় যুবদল কর্মীকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে বিলাপ করতে করতে নিহতের স্ত্রী শানু আক্তার সমকালকে বলেন, আমার স্বামীর সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। আমার স্বামী রাউজানের নির্বাচিত সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি করতেন। আওয়ামী লীগ সরকারের আমলে আমার স্বামীকে বিএনপি করার অপরাধে মারধর করেছিল একবার।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গুলিতে একজনের মৃত্যুর ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অপরাধীদের আটকে সর্বোচ্চ চেষ্টা করবে পুলিশ। অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, বিবেচনা করা হবে অপরাধী হিসেবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]