ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫ গুলিসহ এয়ারগান উদ্ধার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫ গুলিসহ এয়ারগান উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫টি গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে।


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি (পূর্বপাড়া) মহল্লার শেখ হাসিনা ব্রিজের আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে র‌্যাবরাত ১টার দিকে একটি এয়ারগান ও কালো রংয়ের পলিথিনের ভেতর রক্ষিত ৩৭৫টি এয়ারগানের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।


উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com