
কুষ্টিয়া পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।
কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা
প্রশাসক মো. ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
সভায় পৌর এলাকার নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ময়লা-আবর্জনা অপসারণ, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ এবং যানজট নিরসনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা।
পৌরবাসীর নানা সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে একাধিক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্তকরেন অতিথিরা।
কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ মতবিনিময়সভায় অংশ নেন।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]