বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৪
বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) সকাল ১০ টার দিকে চেকপোষ্ট পরিচালনাকালে একটি অটোরিকশা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধারকরা হয়। এ সময় রিকশাচালকক্রে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন - মনির হোসেন (৪৩), পিতা- মৃত সিরাজুল হক, কালাছড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা
এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com