
কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে মহাম্মদ আলী নামে ৪ বছরের একশিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলারধুবইল ইউনিয়নের কাদেরপুর এলাকায় গঙ্গা-কপোতাক্ষ জিকে সেচ খাল থেকে তার ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু মহাম্মদ আলী একই এলাকার রহমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুরে শিশু মহাম্মদ আলী তার বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে শিশুটি জিকে খালে পড়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ সকালে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালিয়ে খালে ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসি শিশুটির বাড়িতে ভিড় করছেন।
মিরপুর থানার (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]