
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ওই বাজারের আলিফ ষ্টোর নামক একটি দোকান থেকে ঘটনার সূত্রপাত হয়৷ অগ্নিকাণ্ডে ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন৷
রাতেই ঘটনাস্থল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, কামারহাট বাজারে আলিফ ষ্টোরের স্বত্বাধিকারী বাহার উদ্দিনের গ্যাসের দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পৌণে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটটি দোকান পুড়ে ভস্মীভূত হয়। এতে বড় ধরনের হতাহতের কোন ঘটনা না ঘটলেও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছে। অগ্নিকাণ্ডে ৭০ ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করার জন্য নির্দেশনা দেন।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]