দর্শনায় কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ৪
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৬
দর্শনায় কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ৪
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ইশ্বরচন্দ্রপুর গ্রামের রিপন মিয়াকে নৃশংসভাবে কোপানো মামলায় এজাহার নামীয় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলো- খাইরুল ইসলাম, শরিফুল ইসলাম, আব্দুল কুদ্দুস ও আবুল হাশেম।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। পরে তাদেরকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।


বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, রিপনকে কুপিয়ে জখমের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


এর আগে গত সোমবার রিপনের ছোট ভাই রুবেল হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে দর্শনা থানায় মামলা করেন। জিজ্ঞাসাবাদের জন্য সেদিন রাতে হাসেমের স্ত্রী ও মেয়েকে হেফাজতে নেয় পুলিশ। রুবেলের করা মামলায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করলো।


উল্লেখ্য, গত রোবিবার মোটরসাইকেল যোগে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পথে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে পৌঁছালে আসামিরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা দ্রুত রিপনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।


রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে রিপনের শারিরীক অবস্থার উন্নতি হলে সারা শরীরে ১শ ২৩ টি সেলাই দেয়া লেগেছে বলে জানিয়েছে তার পরিবার।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com