
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৬৬ বোতল ইসকফসিরাপ উদ্ধার ও ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী এলাকার কদমতলীতে অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি সবুজ রংয়ের কার্টুনের ভেতর ৪৬ বোতল ইসকফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন - মো. ইকরাম হোসেন (২১), পিতা- মোঃ ফিরোজ মিয়া, বেড়তলা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
অপর আরেক অভিযানে বিজয়নগর উপজেলারসিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত বস্তায় রক্ষিত ১২০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি. সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]