
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৬ কেজি
গাঁজা উদ্ধারসহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) প্রথক অভিযানে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়
র্যাব জানায়, উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের আলী আকবরের রান্না ঘরের ভিতর থেকে ৭৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন - আলী আকবর (৫২), পিতা- মৃত শহিদুল ইসলাম ওরফে মাসুদ মিয়া, নলগড়িয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
অপর আরেকটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ১ জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন - কাওছার মিয়া (৩৫), পিতা- মোঃ তারা মিয়া, আহমেদাবাদ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি. সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]