সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩
সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের বিয়াদে সড়ক দুর্ঘটনায় স্বপন মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। হতাহতরা শ্রমিকের কাজ করতেন।


বাংলাদেশ সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।


নিহত স্বপন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে সৌদি আরবের রিয়াদে যান স্বপন। সেখানে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করতেন। শনিবার কাজ শেষে সৌদিতে বাসায় ফেরার সময় তাকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীতমুখী একটি গাড়ির সংঘর্ষে স্বপন প্রাণ হারান।


নিহত স্বপনের চাচাতো ভাই মো. আনিসুর রহমান বলেন, স্বপন বেশ আন্তরিক মানুষ ছিল। এবারের ঈদে স্বপনের দেশে আসার কথা ছিল। তার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। স্বপনের লাশ দেশে আনার বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করেন তিনি।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com