সারাদেশ
মহানগর প্রভাতী ট্রেনের দুই বগির এসির কনডেন্সার কয়েল চুরি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪
মহানগর প্রভাতী ট্রেনের দুই বগির এসির কনডেন্সার কয়েল চুরি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এতে নরসিংদীর পর থেকেই বগিগুলোর এসি কাজ করছিল না।


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কারিগরি কাজ শেষে এসি ছাড়াই ওই দুই বগি নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। কাজ করার জন্য ট্রেনটি প্রায় পৌনে এক ঘণ্টা বিলম্ব হয়। সব মিলিয়ে ট্রেনটি দেড় ঘণ্টার মতো বিলম্বে চলাচল করেছিল।


খোঁজ নিয়ে জানা গেছে, ট্রনটি শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল পৌনে আটটার বদলে ১৫ মিনিট বিলম্বে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। নরসিংদী আসার পর দুটি বগির যাত্রীরা টের পান যে, তাদের বগির এসি কাজ করছে না। ট্রেনটি সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে যাত্রাবিরতি দেয়।


আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর নরসিংদী রেলওয়ে এলাকায় ট্রেনটির ২৫০৫ ও ২৬০৭ নম্বর দুই এসি কোচের ছাদ থেকে ‘কনডেন্সার কয়েল’ চুরির ঘটনা ঘটে। এর ফলে এসি কাজ করছিল না। ট্রেনটি আখাউড়ায় যাত্রা বিরতি দিলে বেশি বিলম্ব হওয়ার আশঙ্কায় এসি মেরামতের চেষ্টা করা হয়নি। তবে মেকানিক্যাল কিছু কাজ শেষে বিকল এসি নিয়েই ট্রেনটি সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com