
কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও তার সন্তানসহ দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মনিপুর গ্রামের জয়নুদ্দিন মুন্সি বাড়িতে ওই প্রবাসীর ঘর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মনিপুর গ্রামের সৌদি আরব প্রবাসী জহির মিয়ার স্ত্রী সুখী আক্তার (২৫), তার শিশু সন্তান হোসাইন (৫) এবং জহির মিয়ার ভাই ছাত্তার মিয়ার ছেলে মো. জোবায়ের (৬)।
জানা গেছে, সকালে স্থানীয়রা কোন সাড়াশব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। এ সময় জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছেন, মরদেহগুলোর প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]