উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৩০ বসতঘর
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৩০ বসতঘর
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বসতিঘর পুড়ে গেছে।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প–৫–এর ই-৫ ব্লকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে একটি দল। স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুনে প্রায় ৩০টি বসতিঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি।


তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।


ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com