লক্ষ্মীপুরের চার আসনে বিএনপির খায়ের-এ্যানি-নিজান-সেলিম নির্বাচিত
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১
লক্ষ্মীপুরের চার আসনে বিএনপির খায়ের-এ্যানি-নিজান-সেলিম নির্বাচিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের চার আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন।


রিটার্নিং কর্মকর্তা জানান, লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম ৮৬ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শাপলা কলির প্রার্থী এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ৫৯ হাজার ২৬৫ ভোট পেয়ছেন।


লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট পেয়েছেন।


লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট পেয়েছেন।


লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপিরসহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান ১ লাখ ১৫ হাজার ১৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী এআর হাফিজ উল্যাহ ৭৩ হাজার ৭৫৬ ভোট পেয়েছে।


নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, ৪টি আসনেই ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম শেষ করেছি। কোথাও কোনরুপ বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়নি।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com