
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফা গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচন নিয়ে দুই পক্ষের সমর্থক তোফাজ্জলের গোষ্টি ও ফখরুলের গোষ্ঠির মধ্যে পূর্ব বিরোধ ছিল। শুক্রবার সকালে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, আর গুরুতর আহতদের রাজধানী ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নতুন করে সংঘাত এড়াতে স্থানীয় প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান,যারা সংঘর্ষ লাগিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]