সবার পাশে আছি এবং থাকবো: এ্যানি চৌধুরী
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৫
সবার পাশে আছি এবং থাকবো: এ্যানি চৌধুরী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-(৩) সদর আসনের ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন ভাবে বাংলাদেশটাকে গড়বো। দায়িত্ব নিয়ে সবার পাশে থাকবো।
আমরা মিলেমিশে দেশটি গড়বো। আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সবার পাশে আছি এবং আমরা থাকব। এ প্রত্যাশা টুকু রইল দেশবাসীর প্রতি।


এলাকার উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এই এলাকার জনগণের বিজয়। তাই এ বিজয় জনগণের প্রতি উৎসর্গ করছি।’ তিনি সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।


শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘অতীতে যেভাবে সবার পাশে ছিলাম, সবার পাশে আছি, সবার পাশে থেকে কাজ করব। পাশাপাশি সকলের প্রতি সম্মান-শ্রদ্ধা রেখে কাজ করব। এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়। এটা লক্ষ্মীপুর-৩ সদর আসনের জনগণের বিজয়। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে পথ চলতে চাই।’


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে লক্ষ্মীপুর শহরে চকবাজার মসজিদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে এ্যানি চৌধুরী এ মন্তব্যে করেন।


তিনি আরও বলেন, আমরা সবাই মিলে অত্যন্ত সম্মান, শ্রদ্ধা এবং স্বাভাবিক জীবন-যাপনের মধ্যে দিয়ে সমাজে বসবাস করতে পারি। সুন্দর একটা পরিস্থিতির মাধ্যমে বেঁচে থাকতে পারি। এমুহূর্তে দায়িত্ব টাও বেশি। সবার আমানত রক্ষা করে, সম্পন্ন দায়িত্বটা যেনো সঠিকভাবে পালন করি। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সকলের প্রতি চিরকৃতজ্ঞ প্রকাশ করেন এ্যানি চৌধুরী।


এর-আগে, চকবাজার মসজিদে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকার জন্য বিশেষ মুনাজাত করা হয়।


এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌরসভার মেয়র হাসানুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন ছাত্রদল, নেতা জিদান চৌধুরী প্রমুখ।



বিবার্তা/সুমন দাস/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com