
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী অনুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন।
সারাদিন শান্তির্পূণভাবে ভোটগ্রহণ শেষে কেন্দ্রঅবস্থিত গণনা ও ফলাফল আলোচনার পর প্রিসাইডিং অফিসারদের স্বাক্ষরিত ভোট গণনার তথ্য বিবরণী অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক প্রশাসক শারমিন আক্তার জাহান ও জেলা রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেছে।
ঘোষণা অনুসারে, ব্রাহ্মাণবাড়িয়া-১ (নাসিরনগর)
ব্রাহ্মাণবাড়িয়া-১ এ মোট ভোট কেন্দ্র রয়েছে ৮১ টি। এ আসনে ৬৮,০৯২ টি ভোট পেয়ে জয় লাভ করেছেন এম এ হান্নান (ধানের শীষ)। তার নিকটতম প্রার্থী এ কে এম কামরুজ্জামান (স্বতন্ত্র) প্রতীক ঘোড়া মার্কা ভোট পেয়েছেন ৩৫,২২০ টি এবং আমিনুল ইসলাম (দাড়িপাল্লা) ভোট পেয়েছেন ২৪,৪৩০ টি। গণভোটে: হ্যাঁ ৭২,২২৮, না ৪৯,৩৪২।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল/আশুগঞ্জ)
ব্রাহ্মণবাড়িয়া-২ এ মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫২ টি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১,১৮,৫৪৭ টি ভোট পেয়ে সাফল্য অর্জন করেন রুমিন ফারহানা (স্বতন্ত্র) । নিকটতম প্রার্থী জুনায়েদ আল হাবীব জামায়েতে উলামায়ে ইসলাম (বিএনপি জোট) প্রতীক খেজুর গাছ- ৮০,৪৩৪ টি ভোট পান। গণভোটে: হ্যাঁ ৪১,০৮৭, না ২০,৪০১
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)
(সদর-বিজয়নগর) এ এলাকায় মোট ভোট কেন্দ্র ১৯৩ টি। মো: খালেদ হোসেন মাহবুব (ধানের শীষ) এই আসনটিতে ২,০৯,৬৩৬ টি ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী মো: আতাউল্লাহ (শাপলা কলি)- ৬২,৫৪৭ টি ভোট পান। গণভোটে: হ্যাঁ ১৯,৫৬৮, না ৯,৬৪৪।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)
(কসবা-আখাউড়া) এ আসনটিতে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৩১ টি।
মুশফিকুর রহমান (ধানের শীষ)- ১,৩৯,৮৪২ টি ভোট পেয়ে সাফল্য অর্জন করেন এ আসনটিতে। তার নিকটতম প্রার্থী মো: আতাউড় রহমান (দাড়িপল্লা) তিনি ভোট পান ৯১,৭৯৬ টি। গণভোটে: হ্যাঁ ১,৫০,০৩৬, না ৭১,২২৬।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)
ভোট কেন্দ্রের সংখ্যা এ আসনটিতে ১৫৫ টি। এ আসনে জয়লাভ এম এ মান্নান (ধানের শীষ)। তিনি ভোট পান ৮৫,৭৬৯ টি।
নিকটতম প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস(স্বতন্ত্র) প্রতীক ফুটবল ভোট পান ৮৪,৭০৮ টি। গণভোটে: হ্যাঁ ১,৬৬,৬৩৩, না ৫৭,৬৪৯।
ব্রাহ্মণবাড়িয়া - ৬ (বাঞ্ছারামপুর)
ব্রাহ্মণবাড়িয়া - ৬ আসনে এ মোট ভোট কেন্দ্র আছে ৯৮।
মো: জুনায়েদ আব্দুর রহিম সাকি (গণসংহতি আন্দোলন) প্রতীক মাথাল মার্কায়- ৯৪,২৩১ টি ভোট পেয়ে জয়লাভ করেন।
নিকটতম প্রার্থী মো: মহসীন (দাড়িপাল্লা) ভোট পান ৩৭,৯৬৫ টি। গণভোটে: হ্যাঁ ১,০৯,৬০৩, না ২৪,০৬৫
প্রিসাইডিং অফিসারদের স্বাক্ষরিত ভোট গণনার তথ্য বিবরণী অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]