
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫টি বসতি ও ১টি এনজিও অফিস আগুনে পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে উখিয়া উপজেলার বালুখালীস্থ ক্যাম্প ১১ তে আগুনের সূত্রপাত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন বলেন, মধ্যরাত ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার সংবাদ পায়। দ্রুত উখিয়া থেকে ৩টি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। এছাড়াও কক্সবাজার ও রামু থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে ৬টি ইউনিয়ন ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড ক্যাম্প ১১ এর ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়ে ছাই হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]