
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন হলে প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা যায়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তফা আমিন ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন।
লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নে ভোটার রয়েছেন ২ লাখ ৪২ হাজার ১৭১ জন। সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী ‘হাতপাখা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে চূড়ান্ত ফলাফলে শাহজাহান চৌধুরীর বিজয় নিশ্চিত হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]