স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে ৮৬ বছরের বৃদ্ধ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৬
স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে ৮৬ বছরের বৃদ্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্বাচনে ভোট দিতেই হবে। তাই অসুস্থ শরীর নিয়ে স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে আসলেন ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসনের ৮৬ বছরের বৃদ্ধ আব্দুল জলিল।


ভোট দিয়ে তিনি জানান, গত তিনটা নির্বাচনের একটাতেও ভোট দিতে পারিনি। এবার ভোট দিলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো। আশা করি, পছন্দের প্রার্থী জিতবেন।


আব্দুল জলিল (৮৬) জেলার নবীনগর উপজেলার টিএনটি পাড়া এলাকার বাসিন্দা।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।


আব্দুল জলিলের স্ত্রী আয়েশা খাতুন জানান, তার স্বামী অসুস্থ, কিন্তু ভোট দেওয়ার প্রতি তার খুব আগ্রহ। গত তিনটা নির্বাচনে একটাতেও ভোট দিতে পারেননি তিনি। তাই এবার অসুস্থ শরীর নিয়েও এসেছেন ভোট দিতে। ভোট দিতে পেরে তিনি খুব খুশি।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com