ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারের মৃত্যু
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৫
ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মনু মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীর দেউড়ি এলাকার বাঘমনিরাম বালক উচ্চ বিদ্যালয়কেন্দ্রে মর্মান্তিক এই ঘটনা ঘটে।


মৃত মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাঘমনিরাম ওয়ার্ডের ব্যাটারি গলি এলাকার তেনু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মনু মিয়ার বড় ছেলে শাকিল।


প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোরেই ভোট দেওয়ার জন্য কেন্দ্রে হাজির হয়েছিলেন মনু মিয়া। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ তিনি মাথা ঘুরে মাটিতে পড়ে যান। উপস্থিত লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান বলেন, ভোট দেওয়ার জন্য তিনি খুব উৎসাহ নিয়ে সকালেই কেন্দ্রে এসেছিলেন। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন।


চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র গরমে বা শারীরিক দুর্বলতা থেকে তিনি স্ট্রোক করেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মনু মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সেই কারণে কোনো শারীরিক জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।


ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ জানান, ভোটকেন্দ্রে আসার পর এক ভোটার অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com