ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে চলঝে ভোটগ্রহণ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে চলঝে ভোটগ্রহণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭ টায় ভোট দেওয়া শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়ে চলেছে। এ পর্যন্ত কোথাও কোন আপত্তিকর ঘটনা ঘটেনি।


ব্রাহ্মণবাড়িয়া - ৩ (সদর- বিজয়নগর) আসনে এয়োদশ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল সকাল সাড়ে ৭ টায় তিনি ভোট দিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বাংলাদেশে নির্বাচন ভোটের একটা আমেজের সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে ট্রেনগুলোতে মানুষের ভীড়ে উপচে পড়ে যার যার এলাকায় ভোট দিতে এসেছে। অনেক দিন পর এই উৎসবমুখর পরিবেশে আমি নিজেও ভোট দিতে এসে ভোট দিতে পেরে, আমার ভালো লাগছে এবং আনন্দ বোধ করছি।


তিনি বলেন, বিগত দিনগুলোতে আমরা মানুষের বিভিন্ন দাবি আদায়ের সংগ্রামে পাশে ছিলাম। জনগণ আমাদের পাশে আছে বলে আমি মনে করি।


তিনি ভোট কেন্দ্রে ওনার পরিবার সদস্যদের নিয়ে ভোট দিতে আসেন।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com