
লামচরী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী এ্যানি চৌধুরী নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভোট শুরুর পর ভোটকেন্দ্রে গিয়ে এ্যানি চৌধুরী তার ভোটার অধিকার প্রয়োগ করেন। একইসময় তার বড় ভাই ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ভোট দিয়েছেন।
ভোটকেন্দ্রটি হচ্ছে, লক্ষ্মীপুর পৌরসভার (৮ নং ওয়ার্ড) লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
মহান আল্লাহ প্রতি সন্তুষ্ট বহিঃপ্রকাশ করে এ্যানি বলেন, অনেক ত্যাগ-শ্রম ও অর্জনের পর আজ আমরা সুন্দর পরিবেশে পেরেছি। দেশবাসী আজ তাদের ভোটার অধিকার প্রয়োগ করবে। আমিও নিজেও ভোট দিয়েছি। ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকের বিজয়ী মধ্যে দিয়ে তারেক রহমান আগামী রাষ্ট্র পরিচালনা করবেন।
উল্লেখ্য, বিএনপির শীর্ষ এ নেতা এ্যানি চৌধুরী মাত্র ৩১ বছর বয়সে ২০০১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ফের এমপি নির্বাচিত হন। বিএনপি রাজনীতি করতে গিয়ে অনেকবার নির্যাতনের শিকার হয়েছেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ১১ বার কারাবন্দি জীবন যাপন করতে হয়েছে এ্যানিকে। তার বর্ণাঢ্য রাজনীতির কারণে অনেক জনপ্রিয়তা রয়েছে দেশব্যাপী।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]