সালিশ বৈঠকে জামায়াতকর্মীদের হামলায় হাসপাতালে বিএনপি ৩ কর্মী
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪
সালিশ বৈঠকে জামায়াতকর্মীদের হামলায় হাসপাতালে বিএনপি ৩ কর্মী
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিরোধ মীমাংসার জন্যআয়োজিত সালিশ বৈঠকে বিএনপি কর্মীদের ওপর জামায়াত ও শিবির কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। বিএনপির দাবি এতে তাদের ১০ থেকে ১২ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ভর্তি করা হয়েছে। অপরদিকে জামায়াতের দাবি তাদেরও দুই কর্মী আহত হয়েছেন।


বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে খোকসা উপজেলার মাসালিয়া বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেনের কর্মী-সমর্থকরা খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া বাজারে ভোটের প্রচারণায় যান। এ সময় এক বৃদ্ধ ভোটার জানান তিনি ভোট ধানের শীষে দেবেন। এ নিয়ে সেখানে বিএনপি ও জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই বিরোধ মেটাতে বুধবার সকালে উভয়পক্ষের বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। সকালে এই বৈঠক শুরু হওয়ার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জামায়াত ও শিবির কর্মী সমর্থকরা বিএনপি কর্মীদের উপর হামলা চালায়। হামলায় একই ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে খাইরুল হাসান (৪০), উত্তর শ্যামপুর গ্রামের চাঁদ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৫) ও আব্দুর রহমানের ছেলে তুহিন হোসেন (৩২) আহত হান। তবে বিএনপি’র পক্ষে দাবী করা হয়েছে তাদের ১০ থেকে ১২ জন কর্মী আহতহয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।


তারা জানান, জামায়াত ও শিবির কর্মীরা তাদের উপরে চাইনিজ কুড়াল ও চাইনিজ স্টিক দিয়ে হামলা চালায়।


এদিকে ওই আসনে জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসেনদাবি করেছেন, সালিশ বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তার দলের ও দু’জন আহত হয়েছেন।


অন্যদিকে কুষ্টিয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুর রাজ্জাক বাচ্চু দাবি করেন, তার দলের অন্তত ১২ জন কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, সালিশ বৈঠকে তাদের অল্প কয়েকজন লোক উপস্থিত ছিলেন। আর জামায়াত ইসলামী পূর্বপরিকল্পনা অনুযায়ী ২৫-৩০ জন লোক সেখানে হাজির করেন। বৈঠক চলাকালে উত্তেজনো দেখা দিলে জামায়াত শিবির কর্মীরা অতর্কিতে তার দলের কর্মীদের উপর হামলা চালায়। তারা জামায়াত কর্মীদের উপর কোন
হামলা করেননি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ওসি মোতালেব হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তবে উভয়পক্ষ এটা নিয়ে আর বাড়াবাড়ি করবে না বলে জানিয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com