
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানেবিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে এবং এক মাদককারবারীকে আটক করা হয়েছে ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় দৌলতপুর নির্বাচনী বিজিবি বেইজ ক্যাম্পের অভিযানে মো. শফি (৩৫) কে ১৪ পুরিয়া গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(ক) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(৫) ধারায় তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয় এবং উদ্ধার হওয়া গাঁজা পুড়িয়ে ধ্বংশ করা হয়।
একইদিন রাত ১০টার দিকে কুষ্টিয়ার মরারপাড়ায়অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭০ বোতল মদ উদ্ধার করে।
অপরদিকে একইদিন রাত ১০টার দিকে চরচিলমারীতে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস সিনডিনাফিল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকের সিজার মূল্য ২ লক্ষ ৫৫ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]