লক্ষ্মীপুরে দুই অস্ত্র কারবারি আটক, বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩
লক্ষ্মীপুরে দুই অস্ত্র কারবারি আটক, বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।


আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর সদরের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)।


বুধবার ( দিবাগত রাত ২ টায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এ তথ্য জানায় সেনাবাহিনী। এর আগে স্হানীয় চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সিমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ক্যাপ্টেন আরমান হাবিব অপু। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।


আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।


অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com