
সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিন সন্ত্রাসী হলো- যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল,তার ক্যাডার স্বপন ও ফায়জুল। যৌথ বাহিনী জানায়,ভোর রাতে আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানা
পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম মন্ডলের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অসখ্য অপরাধ মুলক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]