আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৩
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে।


এ সময়ে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের সমগ্র নারায়ণগঞ্জ এলাকা, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপ সমস্যার মুখে পড়বেন। পাশাপাশি আশপাশের আরও কিছু এলাকাতেও গ্যাস সরবরাহ আংশিকভাবে বিঘ্নিত হতে পারে।


সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com