খাগড়াছড়িতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২
খাগড়াছড়িতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির গুইমারার বাইল্যাছড়ি এলাকায় শান্তি পরিবহনের (বাস) চাপায় কুবেন জয় ত্রিপুরা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।


বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত মোটর সাইকেল চালক গুইমারা উপ‌জেলার পঙ্খীমুড়া এলাকার কার্বারী কৃপাচার্য ত্রিপুরার ছেলে।


জানা যায়, ৬ টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেঁড়ে আসে (ঢাকা মেট্টো-ব ১৪-৫৯৮৩) শান্তি পরিবহন বাসটি। বাসটি ঘটনাস্থলে এসেপৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শান্তি পরিবহণের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হয়। আহত হয়েছে চাঁন ত্রিপুরার (২৭)। সে খাগড়াছ‌ড়ির ভাইবোনছড়া মাস্টারপাড়া এলাকার ম‌নহরী ত্রিপুরার ছে‌লে। এ ঘটনায় শান্তি পরিবহণের চালক ও হেলপার পলাতক রয়েছে।


দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, শান্তি পরিবহণ ও মোটরসাইকেলেরসংঘর্ষে ২ ব্যাক্তি আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর ছিল।


তাদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেমোটরসাইকেল চালক সেখানেই মারা যায়। আরও এক ব্যাক্তি বর্তমানে মাটিরাঙা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।


অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত ডাক্তার ফা‌রিয়া আহ‌ম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপর এক ব্যাক্তির চিকিৎসা চলছে বলে নিশ্চিত করেন তিনি। বর্তমানে সে শঙ্কামুক্ত বলেও জানান।


বিবার্তা/মামুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com