গুরুদাসপুরে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৭
গুরুদাসপুরে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ব্রিজের পাশে নন্দকুজা নদীর তীরে মিলন নামের ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি উপজেলার দৌলতপুর গ্রামের খেজের প্রামাণিকের ছেলে মিলন মিয়া।


গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন জানান,“মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।”


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com