বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ, নিহত ২
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:৪২
বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ, নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার আগে অনুশীলন করার সময় শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।


শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে সবার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।


নিহতরা হলেন- উপজেলার চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।


স্থানীয়রা জানায়, চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ২ জন নিহত হন এবং ৫ জন বাইচাল আহত হয়ে। পরে তাদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘দহকুলা ব্রিজের কাছে বাইচের নৌকা ডুবে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ সময় নৌকায় থাকা ২ জন নিহত হয়েছেন, বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছেন।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com