শালিখায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৪:৫২
শালিখায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরার শালিখায় সোনালী খাতুন স্বর্ণালী (৩৮) হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গ্রেফতারকৃত মিজানুর রহমান স্বর্ণালীর স্বামী।


জানা যায়, গত ১২ জুলাই সকাল ৭টায় শালিখা উপজেলার হরিশপুর গ্রামের হোগলাডাঙ্গা গ্রামের মৃত লতিফ মোল্যার ছেলে মো. মিজানুর রহমান তার স্ত্রী স্বর্ণালীকে লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহত স্বর্ণালীর ভাই দাউদ বাদী হয়ে শালিখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷


মামলার প্রেক্ষিতে গত ২৪ জুলাই ফরিদপুর জেলার সালথা থানার মাঝারিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের লালন মাতাব্বরের বাড়ি থেকে আসামি মিজানুরকে গ্রেফতার করা হয় ৷


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, শালিখা থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া ৷


বিবার্তা/মনিরুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com