কালীগঞ্জে ইয়াবাসহ কিশোরী গ্রেফতার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ২০:২৯
কালীগঞ্জে ইয়াবাসহ কিশোরী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তানহা আক্তার বিথী (১৫) নামের এক কিশোরীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।


৬ জুলাই, রবিবার কালীগঞ্জ থানার প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয় ।


গ্রেফতারকৃত বিথী উপজেলার মহিষাহাটি গ্রামের মাসুদ রানা’র মেয়ে।


প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ০৬ জুলাই দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার মহিষাহাটি গ্রামের আহসান হাবিব এর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তানহা আক্তার বিথীকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল। সেখানে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


পুলিশ বিথীকে গ্রেফতার করে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে। আইনী প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com