রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২০:৪৬
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পবায় ইটবাহী ট্রলির নিচে পড়ে মেম জান (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।


১৯ মার্চ, বুধবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবার বায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেম জানের স্বামীর নাম মফিজ উদ্দিন। তিনি বায়া বটতলা এলাকার বাসিন্দা ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পারাপার হওয়ার সময় ইটের ট্রলির নিচে পড়ে আহত হন মেম জান। পরে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রাজশাহীর এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন জানান, মেম জানকে ধাক্কা দেওয়া ট্রলিটি তারা শনাক্ত করতে পারেননি। আইনি প্রক্রিয়া শেষে মেম জানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com