সাঁথিয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৭
সাঁথিয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা সাঁথিয়ায় চুরি, ডাকাতি মারামারিসহ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্চেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটেছে।


আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।


পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে হাত কাটা কব্জির সন্ধান পাইনি পুলিশ।


সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com