ঝিনাইদহে বাগানের গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০০:২৫
ঝিনাইদহে বাগানের গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে বাগানের গাছে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


২৭ জানুয়ারি, সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ভাটই এলাকা থেকে মিঠুন হোসেন নামের ওই দিনমজুরের লাশ উদ্ধার করা হয়।


নিহত মিঠুন শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের ইউনুস আলীর ছেলে ।


ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম জানান, নিহতের বাড়ি শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে। ভাটই-কচুয়া সড়কের মাঝে মাঠের ভিতর একটি গাছে লাশ ঝুলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।


ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিরুল ইসলাম জানান, লোকমুখে শুনে আমরা এখানে এসে ঝুলন্ত লাশ দেখতে পাই । পরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠাই । এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে ।


বিবার্তা/রায়হান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com