হিলিতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:০৩
হিলিতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলি রেলস্টেশনের অদূরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে একব্যক্তি নিহত হয়েছেন।


মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. তাজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট থেকে পার্বতীপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি ৩ কিলোমিটার যাওয়ার পর নওপাড়ানামক স্থানের কাছে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করেন। দুপুরে ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তার নাম ঠিকানা পাওয়া যায়নি।


হাকিমপুর থানার ওসি মো. সুজন মিঞা বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেয়। এখন মৃত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি। জিআরপি পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


বিবার্তা/রব্বানী/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com