নড়াইলে ২৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫২
নড়াইলে ২৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে ২৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারীর উদ্যোগে সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে কম্বল বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন-মুস্তারী পরিবারের বড় সন্তান শবনম বেগম, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, মুন্সী ইশরাত জাহান, সোহেলী মুস্তারী, দোলা মুস্তারী, দিশা মুস্তাীসহ প্রমুখ।


অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারী বলেন, প্রতিবছরই আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষের পাশে থাকার চেষ্টা করি।


বিবার্তা/শরিফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com