শিরোনাম
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০৮:৪৯
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। আশরাফুল একই এলাকার ইশার আলীর ছেলে।


নিহতের পারিবারিক সূত্রে জানায়, নিজের ঘরে বৈদ্যুতিক হোল্ডারে মেরামত কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) গোবিন্দ আকর্ষণ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com