শিরোনাম
ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে খননযন্ত্র ধ্বংস
প্রকাশ : ০৪ মে ২০২১, ২২:১৯
ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে খননযন্ত্র ধ্বংস
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোম্মেশ্বরী নদীর তাওয়াকুচা এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


অভিযানে জব্দ করা সাতটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ খননযন্ত্র ও ২ হাজার মিটার পাইপ অকোজো করা হয়। খননযন্ত্র জব্দের পাশাপাশি বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু নিলামে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের নেতৃত্বে দুপুরের দিকে উপজেলার সোম্মেশ্বরী নদীর তাওয়াকুচা এলাকায় অবৈধ বালু পয়েন্টে অভিযান চালানো হয়। প্রশাসনের অভিযান টের পেয়ে সটকে পড়েন বালু লুটে জড়িত ব্যক্তিরা। পরে সেখান থেকে শ্যালো ইঞ্জিনসহ সাতটি খননযন্ত্র এবং দুই হাজার মিটার পাইপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। খননযন্ত্র জব্দের পাশাপাশি বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু নিলামে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মনির/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com