
চাঁদপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জহির উদ্দিন মিজি এবং সাধারণ সম্পাদক পদে সাদ্দাম হোসেন মনোনীত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে আগামী এক বছরের জন্য নিম্নোক্ত কমিটি অনুমোদন দেয়া হলো।
নবগঠিত কমিটির সভাপতি জহির উদ্দিন মিজি পূর্বের কমিটিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এর আগে জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের ১২নং ওয়ার্ড কমিটির আহবায়ক ছিলেন।
অপরদিকে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
বিবার্তা/রুদ্র/এসএ/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]