
ফিফা আসিয়ান কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর আজ (সোমবার) সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে জাকার্তার গেলোরা বাঙ্ক কার্নো স্টেডিয়ামে।
টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে কোচ টমাস ডুলি চার পরিবর্তন এনে একাদশ সাজিয়েছেন। একাদশে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
এছাড়া দলে ফিরেছেন শেখ মোরসালিন। ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ যিনি সরাসরি যোগ দিয়ে একাদশে সুযোগ পেয়েছিলেন, আজ তাকে বিবেচনায় নেননি কোচ ডুলি। রাখেননি অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা, ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম এবং ডিফেন্ডার শাকিল আহাদ তপুকেও।
সবমিলিয়ে একাদশে এসেছে চারটি পরিবর্তন। জামাল ভূঁইয়া ছাড়া এই ম্যাচের একাদশে যারা ঢুকেছেন, তারা হলেন-শেখ মোরসালিন, জায়ান আহমেদ, জিদান ইউসুফ।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জামাল ভূঁইয়া (অধিনায়ক), শেখ মোরসালিন, হামজা চৌধুরী, শুকি ইতোফোসা, রাকিব হোসেন, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন ও শামিত সোম।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]