অস্ট্রিয়াকে ২-১ গোলে হারাবে আর্জেন্টিনা: এআই
প্রকাশ : ২২ জুন ২০২৬, ২০:৪২
অস্ট্রিয়াকে ২-১ গোলে হারাবে আর্জেন্টিনা: এআই
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

নকআউট পর্ব নিশ্চিতের ম্যাচে আজ (২২ জুন) রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ায় আত্মবিশ্বাসের চূড়ায় আছে আর্জেন্টিনা। ছন্দে থাকা প্রিয় দলকে নিয়ে সমর্থকদের মধ্যেও উন্মাদনা বাড়তে শুরু করেছে। অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স কেমন হবে, ফলাফল কী হবে- সেসব নিয়ে ইতোমধ্যে সমর্থকদের মধ্যে তীব্র কৌতূহল বিরাজ করছে।


প্রতিটি বিশ্বকাপ ম্যাচের আগেই বেশকিছু ভবিষ্যদ্বাণী সামনে আসে। অনেক ক্ষেত্রে সেসব ভবিষ্যদ্বাণী মিলেও যায়। যেমন আর্জেন্টিনা-আলজেরজ্যামর গত ম্যাচে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইয়ের ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। ঐ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানে জয়ের পূর্বাভাস সঠিকভাবে দেওয়ার পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে এআই। এআইয়ের বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা ২-১ গোলে হারাবে অস্ট্রিয়াকে।


মূলত দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে এই ভবিষ্যদ্বাণী করে থাকে এআই। সেই বিশ্লেষণে একটা বিষয় পরিষ্কার, আলজেরিয়া ম্যাচের মতো সহজ জয় পেতে যাচ্ছে না আর্জেন্টিনা। কিন্তু অস্ট্রিয়ার দুর্বলতাও আমলে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। জর্ডানকে ৩-১ গোলে হারালেও রক্ষণে কিছু দুর্বলতা দেখা গেছে দলটির। এছাড়া বিশ্বচ্যাম্পিয়নদের সামনে শক্তির দিক দিয়েও কিছুটা পিছিয়ে তারা।


অবশ্য অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ডেভিড আলাবার অভিজ্ঞতা, রোমানো স্মিডের সৃজনশীলতা এবং রালফ র‍্যাংনিকের কৌশলগত পরিকল্পনা আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। তাই ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য থাকলেও অস্ট্রিয়ার গোল করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পূর্বাভাস সত্যি হলে শেষ পর্যন্ত জিতবে মেসিরাই।


এদিকে, এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা সুপার কম্পিউটারও। এই কম্পিউটারের মতে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ; পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ আর অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা আছে ১৭.০ শতাংশ।


যদি এই ম্যাচে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে হারায় এবং জর্ডান আলজেরিয়ার বিপক্ষে জিততে না পারে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com