শুধু মেসি নয়, পুরো দলটাই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৫:৪৮
শুধু মেসি নয়, পুরো দলটাই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অস্ট্রিয়ার কোচ রালফ র‍্যাংনিক। তার মতে, আর্জেন্টিনাকে শুধু লিওনেল মেসির ওপর নির্ভরশীল দল ভাবা ঠিক হবে না, কারণ পুরো দলটাই অত্যন্ত শক্তিশালী।


ডালাসে গ্রুপ ‘জে’-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে র‍্যাংনিক বলেন, তারা এখন পর্যন্ত কোনো দুর্বল দিক খুঁজে পাননি।


তার ভাষায়, আর্জেন্টিনা এমন একটি দল যেখানে প্রতিটি পজিশনে উচ্চমানের খেলোয়াড় রয়েছে। তাই তাদের কেবল একজন তারকার দল হিসেবে দেখা ভুল হবে।


আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে দারুণ শুরু করেছেন। তিনি এখন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে সমতা এনেছেন এবং এককভাবে শীর্ষে যেতে আর মাত্র এক গোল দূরে।
তবে র‍্যাংনিকের মতে, আর্জেন্টিনার আসল শক্তি কোনো একজন খেলোয়াড় নয়, বরং পুরো দল। তাদের স্কোয়াডের গভীরতা ও মানই তাদের সবচেয়ে বিপজ্জনক করে তুলেছে।


৬৭ বছর বয়সী এই কোচ মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে হলে অস্ট্রিয়াকে কৌশলগতভাবে নিখুঁত হতে হবে এবং সাহসী মানসিকতা নিয়ে খেলতে হবে। নিজের সেরা পারফরম্যান্স না দিতে পারলে জেতা কঠিন হবে বলেও তিনি মন্তব্য করেন।


তবুও তিনি আশাবাদী। র‍্যাংনিক বলেন, ফুটবলে যেকোনো ফলই সম্ভব—ড্র থেকে শুরু করে জয় পর্যন্ত। সঠিক পরিকল্পনা ও লড়াইয়ের মানসিকতা থাকলে আর্জেন্টিনার বিপক্ষেও ভালো কিছু করা সম্ভব।


প্রথম ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে এবং অস্ট্রিয়া জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। ফলে আসন্ন ম্যাচে জয়ী দল নকআউট পর্বের পথে বড় সুবিধা পাবে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com